লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?

কলকাতা : দুর্গাপুজোর মধ্য়ে শনিবারই রাজ্য়ে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই দিনের রাজ্য় সফরে শনিবার সন্ধেয় কলকাতায় আসছেন তিনি। বিজেপি সূত্রে খবর, বিকেলে গুজরাতের আমদা...
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি? ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

দুর্গাপুজোর মধ্য়ে শনিবারই রাজ্য়ে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই দিনের রাজ্য় সফরে শনিবার সন্ধেয় কলকাতায় আসছেন তিনি। বিজেপি সূত্রে খবর, বিকেলে  গুজরাতের আমদাবাদ থেকে বিমানে চড়বেন তিনি। কলকাতা পৌঁছবেন রাত ৮টা ১০ মিনিট নাগাদ।

রবিবার ঠাকুর দেখা থেকে বেলুড় মঠ দর্শন, একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। হাওড়া, উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি বারোয়ারি পুজো মণ্ডপেও যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর প্রথম পুজো।

মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসতে পারেননি। কিন্তু রবিবার একাধিক পুজো মণ্ডপে যাবেন শাহ।

               শনিবার কলকাতা  বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর জন্য় থাকার কথা মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য় বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যর। রাতে দক্ষিণ কলকাতার আলিপুরে রাজ্য সরকারের অতিথিআলিপুরের সৌজন্য়ে থাকবেন তিনি।

        রবিবার সকাল থেকেই শুরু হবে বিভিন্ন ধর্মীয় স্থান ও দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শন। সপ্তমী তিথিতে প্রথমে বেলুড় মঠের দুর্গাপুজোয় অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে  ঘণ্টাখানেক থেকে হাওড়ার বালি দেশবন্ধু ক্লাবের পুজো মণ্ডপে যাবেন তিনি।

দুপুরে চেতলা ২৪ পল্লির দুর্গাপুজোর প্য়ান্ডেল পরিদর্শন করবেন অমিত শাহ। এরপর কলকাতায় এসে শোভাবাজার রাজবাড়ি ও শ্রীভূমির পুজো মণ্ডপে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার বিকেলেই দিল্লি ফিরবেন অমিত শাহ। এই সফরে তাঁর কোনও রাজনৈতিক বা প্রশাসনিক কর্মসূচি নেই বলেই জানিয়েছে রাজ্য বিজেপি সূত্র।

                     মহালয়ার দিনও পশ্চিমবঙ্গের মানুষকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছিলেন শাহ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, '' পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণে মহালয়ায় ধ্বনিত হচ্ছে মা দুর্গার আগমনী বার্তা।

মায়ের আশীর্বাদে প্রতিটি জীবন ভরে উঠুক অফুরন্ত আনন্দ, সুখ ও সমৃদ্ধিতে। ''  মহালয়ায় কলকাতায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে কাজের জন্য আসতে পারেননি তিনি। তবে পুজোয় একাধিক মণ্ডপে ঘুরবেন তিনি। এর আগেও দুর্গাপুজোয় কলকাতায় এসেছেন অমিত শাহ।

গত বছরও কলকাতায় এসে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেন তিনি। এবার তাঁর পরিদর্শনের তালিকায় একাধিক পুজো মণ্ডপ।          ।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত