লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

Big Boss Bangla: দীপেন্দু বেরিয়ে যেতেই আমূল বদলে গেল বিগ বসের বাড়ির সমীকরণ! ভাঙল বন্ধুত্ব, একাধিক অভিযোগ

কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla)-র বাড়ি থেকে, বেরিয়ে গিয়েছেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। চলতি সপ্তাহের শুরুতে, 'দাদার দরবার'-এ সৌরভ গঙ্গোপাধ্যায় ঝিলাম গুপ্তা...
Big Boss Bangla: দীপেন্দু বেরিয়ে যেতেই আমূল বদলে গেল বিগ বসের বাড়ির সমীকরণ! ভাঙল বন্ধুত্ব, একাধিক অভিযোগ
Big Boss Bangla: দীপেন্দু বেরিয়ে যেতেই আমূল বদলে গেল বিগ বসের বাড়ির সমীকরণ! ভাঙল বন্ধুত্ব, একাধিক অভিযোগ ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

বিগ বস বাংলার (Big Boss Bangla)-র বাড়ি থেকে, বেরিয়ে গিয়েছেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। চলতি সপ্তাহের শুরুতে, 'দাদার দরবার'-এ সৌরভ গঙ্গোপাধ্যায় ঝিলাম গুপ্তা (Jhilam Gupta) এবং দীপেন্দুকে সতর্ক করেছিলেন যে, ভাল করে না খেলতে পারলে, বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন তাঁরা।

অনেকেই মনে করেছিলেন, এই সপ্তাহান্তে বেরিয়ে যেতে পারেন, দীপেন্দু বা ঝিলাম। কিন্তু এই সপ্তাহে, সবাইকে কার্যত চমকে দিয়ে, সপ্তাহের মধ্যেই হল এলিমিনেশন। আর তাতেই, বিগ বসের বাড়ির সফর শেষ হল দীপেন্দুর।   দুর্নিবার আর ঝিলামের সম্পর্কে চিড় আর বিগ বসের বাড়ি থেকে দীপেন্দু বেরিয়ে যাওয়ার পরেই, বদলে গেল সমীকরণ!

এর আগে, বিগ বসের ঘরে খুব ভাল সম্পর্ক ছিল দুর্নিবার সাহা (Durnibar Saha), ঝিলাম এবং দীপেন্দুর মধ্যে। দীপেন্দু তুলনামূলকভাবে চুপচাপ, শান্ত মানুষ হলেও, দুর্নিবার এবং ঝিলামের সম্পর্ক খুবই ভাল ছিল। একসঙ্গে গান বানাতেন তাঁরা, এমনকি হামেশাই দুর্নিবারের কাছে মনের কথা বলতে দেখা গিয়েছে ঝিলাম এবং নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেনকে।

তবে এই ঘর থেকে দীপেন্দু বেরিয়ে যাওয়ার পরেই, বদলে গেল সমীকরণ! ঝিলাম আর দুর্নিবারের মধ্যে তৈরি হল দূরত্ব! দীপেন্দু বেরিয়ে যেতেই বদলে গেল হাউজের সমীকরণ! সপ্তাহের মাঝে দীপেন্দুর বেরিয়ে যাওয়ার ঘটনা একেবারেই মেনে নিতে পারেননি দুর্নিবার।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বাড়ির সদস্যদের ভোটের মাধ্যমেই। বাড়ির সদস্যদের বেশি ভোট পেয়ে, এই ঘরে থেকে গেলেন ঝিলাম এবং বেরিয়ে গেলেন দীপেন্দু। যদিও দুর্নিবার, সৃজলা গুহ (Srijla Guha) এবং অনুষ্কা ভোট দিয়েছিলেন দীপেন্দুকে। তাঁরা চেয়েছিলেন, দীপেন্দু থাকুন।

কিন্তু বাড়ির অধিকাংশ সদস্যই চেয়েছিলেন, ঝিলাম এই বাড়িতে থেকে যান। তবে দীপেন্দু বেরিয়ে যাওয়ার পরেই কেঁদে ফেলেন দুর্নিবার। এরপরে তিনি ঝিলামকে শুভেচ্ছা জানাতে যান, এই বাড়িতে থেকে যাওয়ার জন্য। কিন্তু দুর্নিবারের এই ব্যবহার ভাল লাগেনি ঝিলামের।

তাঁর বক্তব্য, তাঁকে অপরাধবোধ করানোর জন্যই দুর্নিবার এই ব্যবহার করেন। এরপরে ঝিলাম নিজে দুর্নিবারকে নমিনেটও করেন। তিনি বলেন, দুর্নিবার তাঁর সঙ্গে যে ব্যবহারটা করল, তাতে তিনি আশাহত। অন্যদিকে দুর্নিবারের এই ব্যবহারের পরেই, বিগ বস হাউজের অনেকেই তাঁকে ঘিরে ক্ষোভ উগরে দেন।

অনেকেই বলেন, দুর্নিবার ক্রমাগত মিথ্যা কথা বলছেন। মোটের ওপর, দীপেন্দু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই, আমূল পরিবর্তন হয়ে গেল এই হাউজের সমীকরণ।   Tollywood News: অতিরিক্ত ভাড়া চাওয়া, চালকের রুক্ষ ব্যবহার, প্রতিবাদ করায় টলি-অভিনেত্রীকে রাস্তায় ধাক্কা দিয়ে পালাল অ্যাপ ক্যাব  ।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত