রাঁচি: টি-টোয়েন্টি সিরিজের(T20 Series) দ্বিতীয় ম্য়াচে শুক্রবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) মুখোমুখি হয়েছিল। প্রথম ম্য়াচে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল। আর দ্বিতীয় ম্য়াচে দুর্দান্তভাবে ওয়েস্ট ইন্ডিজ জয় ছিনিয়ে নেয়।
যে মাঠে এর আগে কোনও দল টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দুশোর গণ্ডিও পেরতে পারেনি, সেই মাঠেই আড়াইশো রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল ক্যারিবিয়ান শিবির। ভারতীয় ব্যাটিং শিবিরের মধ্য়ে সঞ্জু স্যামসন অর্ধশতরান হাঁকিয়েছিলেন।
শাই হোপ অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেছিলেন। যার সুবাদে ওয়েস্ট ইন্ডিজ জয় ছিনিয়ে নিয়েছে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দল মিলিয়ে মোট ৫০১ রান বোর্ডে তুলেছিল। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে কোনও ম্যাচে দুটো দল মিলে ৫০০ রানের গণ্ডি পার করল।
View this post on Instagram A post shared by ICC (@icc) প্রথমে ব্যাট করে ভারত ২৪৯ রানের বিশাল রান বোর্ডে তুলেছিল।
রাঁচির মাঠে যে কোনও দলের সর্বোচ্চ স্কোরের নতুন রেকর্ড। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এক অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব চালিয়ে ২৫২ রান তুলে ম্যাচটি জিতে নেয় ও সিরিজে সমতা ফেরায়। দুই দল মিলিয়ে এই ৫০১ রানের স্কোর টি টোয়েন্টি আন্তর্জাতিকের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক ম্যাচগুলোর তালিকায় স্থান করে নিয়েছে।
এর চেয়ে বেশি রান হয়েছিল ২০২৩ সালের দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৫১৭ রান বোর্ডে তুলেছিল মোট।
রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।
প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।