রাঁচি: শুরুটা করেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson), আর শেষটা করলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও তিলক বর্মা (Tilak Varma)। ফের একবার গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন ঈশান কিষাণ। এঁদের সুবাদেই দ্বিতীয় টি-২০ ম্য়াচে রাঁচিতে রানের পাহাড়ে ভারতীয় দল (IND vs WI)।
সিরিজ়ে সমতায় ফিরতে হলে ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে সুবিশাল ২৫০ রানের লক্ষ্য। এদিন টস জিতে পূর্বাভাস মতো প্রথমে বোলিংয়েরই সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক শাই হোপ। ক্যারিবিয়ানরা দলে বদল ঘটালেও, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় দল।
অর্থাৎ এই ম্য়াচেও বৈভব সূর্যবংশীকে মাঠের বাইরেই বসে থাকতে হয়। তবে বৈভব না খেললেও, বড় রান তুলতে ভারতের খুব একটা সমস্যা হল না। মাত্র ছয় রানে শুরুতেই জীবনদান পেয়েছিলেন সঞ্জু স্যামসন। কভারে তাঁর ক্যাচ ফেলেছিলেন শারফেন রাদারফোর্ড।
পরবর্তীতে তিনিই স্যামসনের ক্যাচ ধরলেও, ততক্ষণে ভারতের কিপার-ব্যাটার কিন্তু বড় রান তুলে ফেলেছেন। স্যামসন দ্বিতীয় টি-২০ ম্যাচের ৮২ রানের ইনিংস খেললেন। শেষের দিকে ৩২ বলে পঞ্চম উইকেটে শ্রেয়স আইয়ার ও তিলক বর্মা ৮৩ রান যোগ করলেন।
এর সুবাদেই ভারত পাঁচ উইকেটে বোর্ডে ২৪৯ রান তুলল। তবে এই ব্যাটিং তাণ্ডবের মাঝেও ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে অবশ্য নজর কাড়লেন রস্টন চেজ়। বাকিরা যেখানে ১২, ১৫, ১৬ রান প্রতি ওভার করেও খরচ করলেন, সেখানে চেজ়ের ইকোনমি মাত্র ছয়।
ভারতের তিন বাঁ-হাতি ব্যাটারকেই সাজঘরেও ফেরান তিনি। প্রথমে সিরিজ়ে নাগাড়ে দ্বিতীয়বার অভিষেক শর্মাকে ২০ রানে আউট করেন চেজ়। তবে তা সত্ত্বেও ভারতের রানের গতি থামতে দেননি স্যামসন। পাওয়ার প্লের মধ্যেই ২১ বলে ৫০ রানের গণ্ডি পার করে ফেলেন তিনি।
নবম ওভারের প্রথম বলে শতরানের গণ্ডিও পার করে ফেলে ভারত। দুরন্তভাবে স্যামসনকে সঙ্গ দিচ্ছিলেন ঈশান কিষাণ। তবে তাঁকেও ৪৩ রানে সাজঘরে ফেরান সেই চেজ়। ব্যাটি অর্ডারে প্রমোশন পাওয়া শিবম দুবেকে আজ ছন্দেই দেখায়নি। তিনিও চেজ়ের শিকার হন।
এরপরে সঞ্জু স্যামসনও ৮২ রানে স্প্রিংগারের বলে সাজঘরে ফেরেন। হঠাৎই পরপর উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন তিলক, শ্রেয়সও দারুণ শতরান হাঁকিয়েছিলেন গত ম্য়াচে। দুইজনে সুযোগ বুঝে ক্যারিবিয়ান দলকে পাল্টা চাপে ফেলেন।
তড়তড়িয়ে রানের গতিও বাড়ে। শেষমেশ ২০তম ওভারের পঞ্চম বলে শ্রেয়স ১৮ বলে ৪০ রান করে ফিরলেও, শেষ পর্যন্ত ১৮ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিলক। ইনিংসের শেষ বলে নেমে চার মেরে ভারতের ইনিংস ২৪৯-এ শেষ করেন নমন ধীর। এবার দেখার এই রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে সমতায় ফিরতে পারেন কি না।
[yt]https://www.youtube.com/watch? v=PKwLsAu-z10[/yt]।
রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।
প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।