কলকাতা: ফুল বদলে বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক। বিজেপির রাজ্যসভার সাংসদ হিসেবে সার্টিফিকেট নিলেন কোয়েল মল্লিক। আজই ছিল রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর কোনও প্রার্থী না থাকায় বিজয়ীর সার্টিফিকেট পেলেন কোয়েল।
বিধানসভায় এসে সচিবের হাত থেকে নিলেন সার্টিফিকেট। সুখেন্দুশেখর, প্রকাশচিক, সুস্মিতা দেবের পথেই রাজ্যসভায় যাচ্ছেন কোয়েল। তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হন, একদিনও অধিবেশনে যোগ দেননি। আড়াই মাসেই ফুল বদলে বিজেপির প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ হলেন।
দেশের জন্য কাজ করতে চাই, সার্টিফিকেট নেওয়ার পর বললেন কোয়েল মল্লিক। পালাবদলের পরেই ১৬ জুলাই রাজ্যসভায় তৃণমূল সাংসদ পদে ইস্তফা দেন কোয়েল।
রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।
প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।