কলকাতা: তাঁর পেশা ছিল অভিনয়, তবে জীবনের শেষপ্রান্তে এসে, আর ভাল লাগত না মুম্বই। ভাল লাগত না শোরগোল। পুণের বাড়িতে, কৃষকের মতোই জীবনযাপন করতেন, নানা পাটেকর (Nana Patekar)। তবে শুধু নিজের জীবনযাত্রা নয়, বারে বারেই সমাজের জন্য কাজ করেছেন সদ্য প্রয়াত অভিনেতা।
চেষ্টা করেছেন, মানুষের পাশে দাঁড়ানোর। নানা পাটকরের এই সত্ত্বার কথা জানেন না অনেকেই। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে, নাম ফাউন্ডেশন (Naam Foundation) নামে, যুগ্মভাবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা খুলেছিলেন বর্ষীয়ান অভিনেতা। বারে বারেই,কৃষকদের দিকে, বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি।
অভাবী কৃষকদের পাশে বারে বারে দাঁড়িয়েছেন নানা পাটেকর ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে যৌথভাবে নানা পাটেকর ‘নাম ফাউন্ডেশন’ (NAAM Foundation) প্রতিষ্ঠা করেন। মহারাষ্ট্রের মারাঠওয়াড়া ও বিদর্ভ অঞ্চলে তীব্র খরা, পানীয় জলের সংকট এবং কৃষক আত্মহত্যার মতো যে সমস্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটত, সেগুলি প্রতিরোধ করতে এবং কৃষকদের পাশে দাঁড়াতে এই স্বেচ্ছাসেবী সংস্থা খুলেছিলেন নানা পাটেকর।
নানা পাটেকর যখন দেখেছিলেন, মারাঠওয়াড়া ও বিদর্ভ অঞ্চলের বহু কৃষক পরিবার চরম অভাব ও মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে এবং সরকারের তরফ থেকে তাঁরা কোনও সাহায্য পাচ্ছেন না, তখন নিজেদের উদ্যোগে সেই কৃষকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন নানা পাটেকর এবং তাঁর বন্ধু।
এর পাশাপাশি ওই পরিবারগুলির মধ্যে কম্বল, প্রয়োজনীয় ওষুধপত্র ও পোশাক বিতরণ করা হয়েছিল। এই প্রাথমিক সহায়তার পর ‘নাম ফাউন্ডেশন’ নদী সংস্কার, খাল খনন, চেক ড্যাম তৈরি এবং গ্রাম দত্তক নেওয়ার মতো বড় মাপের জল সংরক্ষণ প্রকল্প হাতে নিয়েছিল এবং সেগুলি শেষও করেছিল, যা আজ হাজার হাজার কৃষকের জীবন বদলে দিয়েছে।
এখানেই শেষ নয়, যে সমস্ত পরিবারে পুরুষ সদস্য নেই বা প্রয়াত হয়েছেন, সেই সমস্ত পরিবারগুলিকে স্বনির্ভর করার জন্য সেখানকার মহিলাদের সেলাই মেশিন, ময়দা পেশাইয়ের কল (আটা চাক্কি) এবং ছাগল পালন করার জন্য ছাগল দেওয়া হয়েছিল, যাতে তাঁরা নিজেদের নতুন আয়ের পথ তৈরি করতে পারেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাসস্থানের ব্যবস্থা করা হয়েছিল এবং সেই সমস্ত পরিবারের ছেলেমেয়েদের শিক্ষার এবং খাওয়া দাওয়ার ভারও নেওয়া হয়েছিল। যে সমস্ত পরিবার দেনায় জর্জরিত, তাঁদের পাশে দাঁড়ানো হয়েছিল এবং একটি গণবিবাহেরও আয়োজন করা হয়েছিল।
Modi On Nana Patekar: গভীর শূন্যতা তৈরি হল, জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী।
রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।
প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।