লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

সৌভিক মজুমদার, কলকাতা: আর জি কর দুর্নীতি মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ। ২ সেপ্টেম্বর, ২০২৪ CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন আর জি কর মেডিক্যালের এই প্রাক্তন অধ্যক্ষ। অবশেষে ২ বছর পরে...
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

সৌভিক মজুমদার, কলকাতা: আর জি কর দুর্নীতি মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ। ২ সেপ্টেম্বর, ২০২৪ CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন  আর জি কর মেডিক্যালের এই প্রাক্তন অধ্যক্ষ। অবশেষে ২ বছর পরে CBI-এর মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ।

  [yt]https://youtu.be/kb2D__PM2Ck? si=oTPygQyOzMRC8QyQ[/yt] আরও পড়ুন, ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার ২ সেপ্টেম্বর, ২০২৪  CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ।

টানা ১৫দিন জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার হন সন্দীপ ঘোষ। প্রায় ২ বছর পরে CBI-এর মামলায় তার জামিন হয়। '১৪৭ সাক্ষীর মধ্যে মাত্র ৭জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন, ফলে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘ সূত্রিতার জন্যেই জামিন', সন্দীপ ঘোষের জামিন নিয়ে এমনই দাবি আইনজীবীদের।

প্রাক্তন মুখ্য়মন্ত্রীর ইশারাতেই ভাঙচুর চালানো হয়েছিল আর জি কর মেডিক্য়ালে। সম্প্রতি আর জি কর হাসপাতালে দাঁড়িয়েই এই অভিযোগ করেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি দু'বছর আগের ভাঙচুরের সেই ঘটনায় তিনি কাঠগড়ায় তুলেছেন অতীন ঘোষকেও।

যদিও, অতীন ঘোষ এই অভিযোগ মানতে নারাজ। দু'বছর আগে আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের বিচারের দাবিতে ফুঁসছিল কলকাতা। ১৪ অগাস্ট 'রাত দখল' কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কাতারে কাতারে শহরবাসী। সেই রাতেই আর জি কর মেডিক্য়ালে হামলা চালায় দুষকৃতীরা।

পুলিশের সামনেই চলে তাণ্ডব, ভাঙচুর। তখনই প্রশ্ন উঠেছিল, পুলিশ প্রথমেই হামলাকারীদের আটকাতে পারেনি কেন? শুক্রবার সেই ঘটনা নিয়ে চাঞ্চল্য়কর দাবি করলেন মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারী। তিনি সরাসরি আঙুল তুললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের দিকে।

মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আর জি করে ১৪ অগাস্ট ২০২৪-এর ঘটনার ৫ দিন পর পুলিশকে সরিয়ে অতীন ঘোষ, তিনি এক বিশেষ সম্প্রদায়ের গুন্ডাদের জড়ো করে। যখন পুরো দেশ মধ্য়রাতে স্বাধীনতা উদযাপন করছিল। সেই সময় আরজি করে ঢোকে, তৎকালীন কলকাতা পুলিশের সাহায্য়ে।

আর যা যা ভাঙচুর করার ছিল সেসব করেছিল। এইসব প্রাক্তন মুখ্য়মন্ত্রী, প্রাক্তন পুলিশমন্ত্রীর কথায় হয়েছিল। 'যদিও, এই অভিযোগ মানতে নারাজ অতীন ঘোষ। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বলেন, মাননীয় মুখ্য়মন্ত্রী যদি এই কথাগুলো বলেন, তাহলে বলতে হয় আপনি কেন নাম নিচ্ছেন?

এরপরে দেখব, আপনি যাঁদের নাম নেন তাঁরা কেউ হয়তো এবার গিয়ে দেখা যাবে যাঁরা দল ছেড়ে চলে যাচ্ছেন বা নানা কেস থেকে বাঁচতে চলে গেছেন, আপনারা চাপ দিচ্ছেন এদিকে চলে আসুন, তাহলে আর তদন্ত হবে না। ' রাজ্য়ে পালাবদলের পর আর জি কর ফাইলস খুলেছে বিজেপি সরকার।

সাসপেন্ড করা হয়েছে তিন IPS অফিসারকে। তড়িঘড়ি নিহত চিকিৎসকের শেষকৃত্য় নিয়ে শুরু হয়েছে তদন্ত। এবার আর জি কর হাসপাতালে তাণ্ডব নিয়েও কি তদন্ত হবে? সেটাই দেখার।  ।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত