কলকাতা: ভারতের একটি ব্যাঙ্কের মালিকানা বদল নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর চর্চা হচ্ছিল। অবশেষে তাতে সীলমোহর পড়ল। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিষয়ে অনুমোদন দিয়েছে। জানা গিয়েছে, কানাডার একটি ফাইন্যান্সিয়াল সংস্থা ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংস IDBI ব্যাঙ্কের প্রমোটার হতে চলেছে।
আশা করা হচ্ছে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়াটি আগামী বছর মার্চ মাসের মধ্যেই সম্পন্ন হবে। কেন্দ্রীয় সরকার আইডিবিআই ব্যাঙ্ক এবং লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি)-তে থাকা তাদের অংশীদারিত্ব বিক্রির অনুমোদন দিয়েছে।
এই সিদ্ধান্তটি ব্যাঙ্কটির মালিকানায় একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে। কিন্তু এখন প্রশ্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের কী হবে? তাদের কি অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে নাকি সমস্ত টাকা তুলে নিতে হবে? তবে, গ্রাহকদের অ্যাকাউন্টের ভবিষ্যৎ সম্পর্কে ব্যাঙ্কটি এখনও কোনও নির্দেশিকা জারি করেনি।
কিন্তু, মালিকানা পরিবর্তনের কারণে হঠাৎ করেই গ্রাহকরা চিন্তায় পড়েছেন। এই পরিস্থিতিতে, চলুন জেনে নেওয়া যাক গ্রাহকদের কী করা উচিত এবং তাদের টাকার কী হবে। সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটের কী হবে? আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার বিক্রির কারণে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট (FD) বন্ধ হবে না।
শুধুমাত্র ব্যাঙ্কের মালিকানা পরিবর্তন হয়েছে বলে গ্রাহকদের তাদের টাকা তুলে নেওয়ার প্রয়োজন নেই। বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া একটি সাক্ষাৎকারে ব্যাঙ্ক অফ বরোদার মুখ্য অর্থনীতিবিদ মদন সবনবীশ জানান যে, 'এই ধরনের পরিবর্তন হলেও আমানতকারী এবং ঋণগ্রহীতাদের জন্য ব্যাঙ্কিং পরিষেবা আগের মত স্বাভাবিকভাবেই চালু থাকবে বলে আশা করা হচ্ছে।
আইডিবিআই ব্যাঙ্ক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) নিয়মকানুন মেনেই তার কাজ চালিয়ে যাবে। ' গ্রাহকদের কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে? ১. আইডিবিআই (IDBI) ব্যাঙ্কের সকল গ্রাহককে ে সতর্কতা অবলম্বন করতে হবে। তাঁদের ব্যাঙ্কের ঘোষণাগুলির উপর নজর রাখা উচিত এবং যেকোনও সন্দেহজনক কল বা মেসেজ সম্পর্কে সতর্ক থাকা উচিত।
২. যারা লোন নিয়েছেন এবং ইএমআই দিচ্ছেন তাঁদের বর্তমান শর্তগুলো মেনে সময়মতো ইএমআই পরিশোধ করা চালিয়ে যেতে হবে। ৩. সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের ে তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করার বা জমা টাকা তোলার কোনও প্রয়োজন নেই।
উল্লেখ্য, এতদিন IDBI ব্যাঙ্কের মোট শেয়ারের ৪৯.২৪ শতাংশ ছিল লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে। কেন্দ্রীয় সরকারের কাছে ছিল ৪৫.৪৮ শতাংশ শেয়ার। কেন্দ্র ও লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সুই পক্ষ মিলিয়ে মোট ৯৪.৭১ শতাংশ শেয়ার ছিল।
বুধবার ঘোষণা করা হল IDBI ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ মালিকানা চলে যাবে ওই কানাডার সংস্থার হাতে। এর ফলে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে থাকে প্রায় ১৯ শতাংশ শেয়ার ও কেন্দ্রের কাছে থাকবে প্রায় ১৫ শতাংশ শেয়ার।
রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।
প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।