লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি

Reliance Foundation : সামাজিক উন্নয়নমূলক কাজকর্মের মাধ্যমে ভারতের ৫৪ হাজারেরও বেশি গ্রামের ৬৬ মিলিয়নের বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন। প্রযুক্তি ভিত্তিক প্রোগ্...
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

Reliance Foundation : সামাজিক উন্নয়নমূলক কাজকর্মের মাধ্যমে ভারতের ৫৪ হাজারেরও বেশি গ্রামের ৬৬ মিলিয়নের বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন। প্রযুক্তি ভিত্তিক প্রোগ্রামের মাধ্যমে রিলায়েন্স ও জিও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাড়িয়ে চলেছে ডিজিটাল সুবিধার পরিসর।

রিলায়েন্স ফাউন্ডেশনের এই উদ্যোগের মধ্য়ে অন্যতম ১২টি ভারতীয় ভাষায় বিনামূল্যে AI কোর্স।   ব্যবসায়িক গোষ্ঠীর এই উদ্যোগ দেখায়, কীভাবে তারা গ্রামীণ তথা স্থানীয়দের উন্নয়নে উদীয়মান প্রযুক্তিকে বৃহৎ সংখ্য়ক জনগণের কাছে সহজলভ্য করে তুলেছে।

আগে রিলায়েন্সের প্রাথমিক পর্যায়ের বৃদ্ধি ব্যবসায় সাধারণ জনগণের অংশগ্রহণ ও সম্প্রসারণের ওপর নির্ভর ছিল। যদিও পরবর্তীকালে সংস্থার কাজকর্ম শিক্ষা, সামাজিক কল্যাণ ছাড়াও ডিজিটাল অন্তর্ভুক্তির দিকে মোড় নেয়। ১৯৭৭ সালের IPO থেকে উন্নয়নের বৃহত্তর পরিসরের দিকে যাত্রারিলায়েন্সের ইতিহাস তার প্রতিষ্ঠাতা ধীরুভাই অম্বানির দূরদৃষ্টির সঙ্গে জড়িত।

যিনি চেয়েছিলেন, সাধারণ ভারতীয় নাগরিকও যেন দেশের আর্থিক বৃদ্ধিতে অংশগ্রহণের সুযোগ পায়।   ১৯৭৭ সালে কোম্পানির ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO) ছিল রিলায়েন্সের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যেখানে বিনিয়োগকারীদের শেয়ারহোল্ডার হয়ে কোম্পানির ব্যবসায়িক যাত্রায় অংশগ্রহণের সুযোগ করে দেয়ে কোম্পানি।

সময়ের সঙ্গে সঙ্গে রিলায়েন্স বিভিন্ন খাতে তাদের কাজের পরিধি বিস্তার করে। পাশাপাশি কোম্পানি সামাজিক উন্নয়ন ও প্রযুক্তি সম্পর্কিত উদ্যোগগুলির মাধ্যমে ভারতের পরিবর্তিত অর্থনৈতিক মানচিত্রের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে।

   এই ব্যবসায়িক গোষ্ঠীর কাজকর্ম এখন বিজনেস অপারেশন, ডিজিটাল কানেক্টিভিটি ও কমিউনিটি কেন্দ্রিক বিভিন্ন ক্ষেত্রে বিস্তার লাভ করেছে। এই ক্ষেত্রগুলি কোম্পানির জন্য বিভিন্ন পথ তৈরি করেছে, যার মাধ্যমে রিলায়েন্স আর্থিক ক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধি ও পরিষেবা ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা চালাচ্ছে।

গ্রামীণ ভারতে রিলায়েন্স ফাউন্ডেশনের বিস্তার লাভনীতা অম্বানির নেতৃত্বে পরিচালিত রিলায়েন্স ফাউন্ডেশন বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ভারতের ৫৪ হাজারেরও বেশি গ্রামের ৬৬ মিলিয়নের বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এর কাজকর্ম রিলায়েন্সের সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।

রিলায়েন্স ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির লক্ষ্য হল, দেশের নানা প্রান্তের জনগোষ্ঠীর প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের জন্য সুযোগ তৈরি করা।   হাজার হাজার গ্রামের মানুষের কাছে পৌঁছে যাওয়ার বিষয়টি দর্শায়, স্থানীয় স্তরে উন্নয়ন কর্মসূচিকে বাস্তবে রূপ দেওয়া কতটা গুরুত্বপূর্ণ।

 ফাউন্ডেশেনর প্রকাশিত পরিসংখ্যানের রিপোর্ট দর্শায়, সমাজের সামগ্রিক বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বড় বড় শহরের বাইরে সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া কতটা প্রয়োজন।   ভাষা সংক্রান্ত বাধা দূর করতে এসেছে Jio-র বিনামূল্যে AI কোর্স কোম্পানি সামাজিক উদ্যোগের পাশাপাশি একটি বিনামূল্যে AI কোর্স চালু করেছে, ১২টি ভারতীয় ভাষায় পাওয়া যাচ্ছে এই কোর্স।

এই কোর্সের মূল লক্ষ্যই হল, যারা প্রচলিত ডিজিটাল শিক্ষার উৎসগুলির ক্ষেত্রে ভাষাগত বাধার সম্মুখীন হন, তাদের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা AI-কে আরও সহজলভ্য করে তোলা।   বর্তমানে AI সার্বিকভাবে শিল্প, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা ক্ষেত্র ও ডিজিটাল পরিষেবায় ব্যবহার করা হচ্ছে।

এর যত ব্যবহার বাড়ছে, ততই এআই সম্পর্কিত জ্ঞান ও দক্ষতার সুযোগ পাওয়াটা সেইসব ব্যক্তিদের কাছে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে, যারা এই নতুন প্রযুক্তি বুঝতে ও ব্যবহার করতে আগ্রহী।    যারা নিজেদের পছন্দের ভাষায় পড়াশোনা করতে স্বচ্ছন্দ বোধ করেন, তাদের জন্য একাধিক ভাষায় শিক্ষার পাঠ্যক্রম এনে দিয়েছে ফাউন্ডেশন।

যাতে এই সকল ব্যক্তিরা সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জ্ঞান লাভের সুযোগ পান। বর্তমানে ভারত যেহেতু বিভিন্ন খাতে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে চলেছে, তাই ডিজিটাল শিক্ষাকে লক্ষ্য রেখে এই উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশেন। যদিও সংস্থার এই কর্মসূচির প্রভাব কতটা কার্যকরী হবে, তা নির্ভর করবে এতে অংশগ্রহণ ,পাঠ্যক্রমের বিষয়বস্তু ও কত দ্রুত শিক্ষার্থীরা কার্যক্ষেত্রে তা প্রয়োগ করে তার ওপর।

  সার্বিক বৃদ্ধির সঙ্গে ডিজিটাল অ্যাক্সেসকে জুড়ে দেওয়াগত কয়েক দশক ধরে রিলায়েন্সের উন্নয়ন দেখে বোঝা যায়,কীভাবে কোম্পানি তার আগের ব্যবসা ও পুঁজি বাজারে উচ্চাকাঙ্খার লক্ষ্য থেকে বিস্তার লাভ করে ডিজিটাল পরিষেবা ও সামাজিক উদ্যোগের ক্ষেত্রে যুক্ত হয়েছে।

অম্বানি পরিবারের বিভিন্ন প্রজন্মের নেতৃত্বের ফলস্বরূপ এই কোম্পানির বৃদ্ধি সম্ভব হয়েছে। পাশাপাশি ভারতের অর্থনীতি ও প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক বিবর্তনের সাক্ষী হয়েছে কোম্পানি।    ফাউন্ডেশনের 'কমিউনিটি আউটরিচ' প্রোগ্রাম ও AI কোর্স চালুর বিষয়টি সংস্থার বৃহত্তর পরিসরে দুটি আলাদা-আলাদা দিক তুলে ধরে।

এরমধ্য়ে একটি গ্রামে সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে, অন্যটি উদীয়মান প্রযুক্তি বিষয়ক জ্ঞান সহজলভ্য করার বিষয়ে কাজ করে।       ।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত