দিল্লি: কিছুদিন আগেই CJP-র আন্দোলনে যোগ দেওয়ার আগে, দিল্লি পুলিশের হাতে আটক হয়েছিলেন ইউটিউবার ধ্রুব রাঠী। পরে শর্ত-সাপেক্ষে মুক্তি পান তিনি। এবার ফের নতুন করে বিপাকে পড়লেন রাঠী। শনিবার দিল্লির একটি আদালত তাঁর বিরুদ্ধে তাঁর চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে ২০১৮ সালের একটি মানহানির মামলায় জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে।
'বিজেপি আইটি সেল পার্ট II' নামে তৈরি করা একটি ভিডিওটির জন্য বিকাশ সাংকৃত্যায়ন নামের এই ব্যক্তি (যিনি বিকাশ পাণ্ডে নামেও পরিচিত) ধ্রুব-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। এই মামলার জন্যই আদালত ফের নতুন করে নোটিশ জারি করল আদালত।
বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আগে এই মামলাটি নিয়ে একটি নোটিশ জারি করা হয়ছিল। কিন্তু সেই সময় রাঠীর বাড়িতে কেউ না থাকার কারণে শনিবার দক্ষিণ পূর্বের প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল জৈন নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় নিয়েছে। ।
রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।
প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।