লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

IND vs WI 5th T20I: কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?

বেঙ্গালুরু: ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়ের (IND vs WI 5th T20I) টানটান টি-২০ সিরিজ় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। চারটি হাড্ডাহাড্ডি ম্যাচের পর সিরিজ় আপাতত ২-২ সমতায় রয়েছে। এমন পরিস্থ...
IND vs WI 5th T20I: কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?
IND vs WI 5th T20I: কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা? ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়ের (IND vs WI 5th T20I) টানটান টি-২০ সিরিজ় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। চারটি হাড্ডাহাড্ডি ম্যাচের পর সিরিজ় আপাতত ২-২ সমতায় রয়েছে। এমন পরিস্থিতিতে আজ, পঞ্চম টি-২০ ম্যাচে সিরিজ়ের ভাগ্য নির্ধারণ হবে।

গোটা সিরিজ়ে যেমন লড়াই চলেছে, আজও তেমনই কিছুর আশায় ক্রিকেটপ্রেমীরা। এক নজরে দেখে নেওয়া যাক এই ম্যাচের ব্রডকাস্টিং এবং আবহাওয়া সংক্রান্ত না না খুঁটিনাটি। কোথায় হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বৈরথ? বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি আয়োজিত হতে চলেছে।

কখন শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের খেলা? ১৭ অক্টোবর, শনিবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের এই ম্য়াচটি শুরু হবে সন্ধে সাতটায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাড়ে ছয়টায়। কোথায় দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের ম্যাচ?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের আজকের ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা? টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের এই পঞ্চম টি-২০ ম্যাচটি।

'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের  আবহাওয়া এই ম্যাচের আগে বেঙ্গালুরুর আবহাওয়া অবশ্য সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে। AccuWeather-র পূর্বাভাস অনুযায়ী আজ ৮৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুধু তাই নয়, বৃষ্টির পাশাপাশি ঝড়েরও প্রবল সম্ভাবনা রয়েছে। গোটা দিনেই ৫৪ শতাংশ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মন্দের ভাল এই যে চিন্নাস্বামী স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম খুবই ভাল এবং বৃষ্টি থামার পর দ্রুতই খেলা শুরু করা যায়।

তাই সমর্থকরা আশায় বুক বাঁধছেন। এই শেষ ম্যাচের আগেই ভারতীয় দলে বড় বদল।  ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে অর্শদীপের বোলিং কাঁধে চোট লাগে। তারপর থেকেই অর্শদীপের শনিবার বেঙ্গালুরুতে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে খেলা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছিল।

এবার আশঙ্কাই আরও বাড়ল। সিরিজ়ের শেষ ম্য়াচের জন্য ভারতীয় দলে ডাক পেলেন ভুবনেশ্বর কুমার। যদিও অর্শদীপ এই সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন বা তিনি পঞ্চম টি-২০-তে খেলতে পারবেন না, এমনটা কিন্তু বিসিসিআইয়ের তরফে নিশ্চিত করে জানানো হয়নি।

[yt]https://www.youtube.com/watch? v=PKwLsAu-z10[/yt]।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত