লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

CJP Protest in Delhi | "মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে...", CJP

LIVE : কাল ককরোচ পার্টির 'যন্তরমন্তর চলো', দিল্লিতে ট্রেন বাতিল প্রসঙ্গ উঠল সুপ্রিম কোর্টে। "ট্রেন বা মেট্রো পরিষেবা বন্ধ করা অপ্রয়োজনীয় পদক্ষেপ", সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে, দেশ...
CJP Protest in Delhi | "মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে...", CJP
CJP Protest in Delhi | "মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে...", CJP ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

কাল ককরোচ পার্টির 'যন্তরমন্তর চলো', দিল্লিতে ট্রেন বাতিল প্রসঙ্গ উঠল সুপ্রিম কোর্টে। "ট্রেন বা মেট্রো পরিষেবা বন্ধ করা অপ্রয়োজনীয় পদক্ষেপ", সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে, দেশে এটা কী হচ্ছে? সওয়াল কপিল সিব্বলের। শুধুমাত্র আশঙ্কার ওপর সবকিছু বন্ধ করে দেওয়া হচ্ছে, সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির।

মেট্রোর মতো পরিষেবা বন্ধ করলে লক্ষ লক্ষ মানুষের সমস্যা হবে। লক্ষ লক্ষ মানুষের সমস্যা হবে, আমাদের এটা দেখতে হবে। সভা করার আইনি অনুমতি আছে কি না দেখতে হবে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। "এতে কোনও সন্দেহ নেই যে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের।

কিছু নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে। কোথায় ব্যারিকেড আছে, বিকল্প রাস্তা কী, এসব মানুষকে জানানো উচিত, মন্তব্য সুপ্রিম কোর্টের। "২০ জুন মিছিলের অনুমতি দিয়েছিল পুলিশ, একদিনের অনুমতি নিয়ে ১৭দিন বসে ছিল। আন্দোলনকারীদের সংসদ অভিযান রুখতে ২০০-র বেশি পুলিশকর্মী আহত হয়েছে।

এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যেন পুরো দিল্লি ব্লক করে দেওয়া হয়েছে। সীমিত এলাকায় ইন্টারনেট বন্ধ, সওয়াল সলিসিটর জেনারেলের।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত