লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

Gold Price Today: রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?

কলকাতা: সোনা ও রুপোর দাম প্রতিদিন বদলাতে থাকে। আর এদিকে সামনেই পুজো। এবার পুজোর আগেই কিছুটা বাড়লো সোনা ও রুপো, দুই ধাতুর দামই। প্রতি ১০ গ্রাম সোনার দাম এদিন বেড়েছে ১ হাজার ৩০০ টাকা...
Gold Price Today: রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
Gold Price Today: রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর? ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

সোনা ও রুপোর দাম প্রতিদিন বদলাতে থাকে। আর এদিকে সামনেই পুজো। এবার পুজোর আগেই কিছুটা বাড়লো সোনা ও রুপো, দুই ধাতুর দামই। প্রতি ১০ গ্রাম সোনার দাম এদিন বেড়েছে ১ হাজার ৩০০ টাকার বেশি। অন্যদিকে, রুপোর দাম প্রতি কেজিতে বেড়েছে ৩৫০ টাকার বেশি।

কিন্তু এই দুই ধাতুর দাম আজ, ৯ অক্টোবর কত হল? পঞ্চম রাউন্ডের গণনা শেষে সেলিব্রেশন শুরু নন্দীগ্রামে, ৪১ হাজারের বেশি ভোট এগিয়ে রয়েছেন হাসিরানি রথ ২৪ ক্যারেট সোনার দাম খাঁটি সোনা বা ২৪ ক্যারেট সোনা সাধারণত কিনে থাকেন বিনিয়োগ করেন যাঁরা, তাঁরা বা সোনার ব্যবসায়ীরা।

এই সোনার দাম আজ অর্থাৎ ৯ অক্টোবর প্রতি গ্রামে বেড়েছে ১৩৬ টাকা। প্রতি ১০ গ্রামে এই বৃদ্ধির পরিমাণ ১ হাজার ৩৬০ টাকা। এর ফলে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১৪ হাজার ৮৭৭ টাকা। প্রতি ১০ গ্রামে এই দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৭৭০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম সাধারণত ২২ ক্যারেট সোনা দিয়েই গয়না তৈরি করা হয়। আজ দাম বেড়েছে এই সোনারও। প্রতি গ্রামে ১৩০ টাকা দাম বেড়েছে গয়না তৈরির সোনার। আর সেই হিসাবে প্রতি ১০ গ্রামের জন্য ১ হাজার ৩০০ টাকা দাম বাড়বে সোনার গয়নারও।

এই সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৪ হাজার ১৩৫ টাকা। প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৩৫০ টাকা। আজ যদি কেউ সোনা বিক্রি করতে চান গতকালের থেকে কিছুটা দাম বেশি পাবেন। প্রতি গ্রামের জন্য আজ ১৩ হাজার ৫৩৮ টাকা পাওয়া যাবে সোনা বিক্রি করে।

যা গতকালের থেকে ১২৪ টাকা বেশি। ১৮ ক্যারেট সোনার দাম আজ দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে এই সোনার দাম বেড়েছে ১০৫ টাকা করে। আজ প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ৬০৫ টাকা। প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৫০ টাকা।

রুপোর দাম সোনার পাশাপাশি আজ দাম বেড়েছে রুপোরও। প্রতি কেজি রুপোর দাম আজ বেড়ে গিয়েছে ৩৫৪ টাকা। প্রতি কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ২৩ হাজার ৯৭ টাকা। তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ।

এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত