লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

পুজোর ছুটির আগেই তুষার চাদরে মুখ ঢাকলো নাথু

দেবীপক্ষের সূচনায় তুষার চাদরে মুখ ঢাকল ভারত-তিব্বত সীমান্তের নাথু-লা পাস। শুরু হয়েছিল শুক্রবার। শনিবার প্রকৃতি যেন দু’হাত খুলে উজার করে দিয়েছে। পূর্ব সিকিমের ১৪ হাজার ২০০ ফুট উঁচু...
পুজোর ছুটির আগেই তুষার চাদরে মুখ ঢাকলো নাথু
পুজোর ছুটির আগেই তুষার চাদরে মুখ ঢাকলো নাথু ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

দেবীপক্ষের সূচনায় তুষার চাদরে মুখ ঢাকল ভারত-তিব্বত সীমান্তের নাথু-লা পাস। শুরু হয়েছিল শুক্রবার। শনিবার প্রকৃতি যেন দু’হাত খুলে উজার করে দিয়েছে। পূর্ব সিকিমের ১৪ হাজার ২০০ ফুট উঁচু ওই এলাকায় দফায় দফায় ভারী তুষারপাত চলে। গোটা সীমান্ত এক মায়াবী শীতকালীন রূপকথার দেশে পরিণত হতে উচ্ছ্বাসে ফেটে পড়েন পর্যটকরা।

হিমাঙ্কের নিচে তাপমাত্রা উপেক্ষা করে চলে জমাট তুষার গোল্লা পাকিয়ে খুনসুটি। শুধু সিকিমের নাথু-লা-পাস নয়, দার্জিলিংয়ের সান্দাকফুতেও হালকা তুষারপাত শুরু হয়েছে এদিন। হেল্প ট্যুরিজমের কর্ণধার রাজ বসু বলেন, “নাথু-লা পাসে মরশুমের প্রথম ভারী তুষারপাত পর্যটন শিল্পের ভালো দিক।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবার পুজোয় পূর্ব সিকিমে তুষারপাত মিলবে। সেজন্য আশা করছি ভিড় বাড়বে। ” পর্যটন সংস্থাগুলো সূত্রে জানা গিয়েছে, নাথু-লা পাসে মরশুমের প্রথম ভারী তুষারপাত হয়েছে এদিন। পাহাড়, রাস্তা সবই শ্বেতশুভ্র বরফের চাদরে তলিয়েছে।

রাস্তা পিছল হয়েছে। দেখা দিয়েছে বিপজ্জনক ‘ব্ল্যাক আইস’। বাতাসে কমেছে অক্সিজেনের মাত্রা। তার উপর দ্রুত আবহাওয়া পরিবর্তন ঘটছে। এই বৃষ্টি, তুষারপাত। আবার এই রোদ। ওই কারণে সিকিম প্রশাসনের তরফে সরকারি ভ্রমণ নির্দেশিকা মেনে চলা এবং রাস্তার পরিস্থিতি জেনে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

পুজোর ছুটি এখনও শুরু হয়নি। তার আগেই বিশাল পাহাড় সাদা বরফের চাদরে ঢাকা পড়তে দেখে খুশি পর্যটন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, সমাজমাধ্যমে ছবি দেখে অনবরত বুকিং চেয়ে ফোন আসছে। ইতিমধ্যে অনেকেই ছুটি নিয়ে পৌঁছেও গিয়েছেন। তবে পুজোয় ভিড় অনেকটাই বাড়বে।

তুষারপাতের জেরে পাহাড়ে শীতের মরশুম কার্যত শুরু হয়ে গেল বলাই যেতে পারে। ইতিমধ্যে নাথু-লা সহ সিকিমের উঁচু এলাকার সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আবহাওয়া দপ্তর ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ফের পূর্ব সিকিমে তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে।

স্বভাবতই এবার পুজোয় তুষারপাতের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুযোগ পাচ্ছেন পর্যটকরা এটা বলাই চলে। হেল্প ট্যুরিজমের কর্ণধার রাজ বসু বলেন, “নাথু-লা পাসে মরশুমের প্রথম ভারী তুষারপাত পর্যটন শিল্পের ভালো দিক। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবার পুজোয় পূর্ব সিকিমে তুষারপাত মিলবে।

সেজন্য আশা করছি ভিড় বাড়বে। ”।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত