লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

শেষ ৫ ওভারে কী করা উচিত? ঘরে বসে ভারতের গেমপ্ল্যান সাজালেন ‘বাতিল’ সূর্য, ভিডিও ভাইরাল

বিশ্বকাপ জয়ী অধিনায়ক হয়েও বাদ পড়েছেন। ঘরে বসেই সূর্যকুমার যাদব দেখলেন রানের পাহাড় গড়েও ভারত জিততে পারল না। কিন্তু যতই হোক, নেতৃত্ব তো সহজাত। সোফায় বসেই পরিকল্পনা করলেন, শেষ ওভারগুল...
শেষ ৫ ওভারে কী করা উচিত? ঘরে বসে ভারতের গেমপ্ল্যান সাজালেন ‘বাতিল’ সূর্য, ভিডিও ভাইরাল
শেষ ৫ ওভারে কী করা উচিত? ঘরে বসে ভারতের গেমপ্ল্যান সাজালেন ‘বাতিল’ সূর্য, ভিডিও ভাইরাল ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

বিশ্বকাপ জয়ী অধিনায়ক হয়েও বাদ পড়েছেন। ঘরে বসেই সূর্যকুমার যাদব দেখলেন রানের পাহাড় গড়েও ভারত জিততে পারল না। কিন্তু যতই হোক, নেতৃত্ব তো সহজাত। সোফায় বসেই পরিকল্পনা করলেন, শেষ ওভারগুলো কাকে দেওয়া যায়। কীভাবে পরিকল্পনা সাজানো যায়?

কে খেলার মোড় ঘুরিয়ে দেবে? সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সূর্যর স্ত্রী দেবিশা শেট্টি। ২৪৯ রান তুলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরাস্ত হয়েছে শ্রেয়স আইয়ারের দল। ভারতীয় বোলারদের নিয়ে ছিনিমিনি খেলে সেঞ্চুরি করেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ।

তাতেও হাতে ছিল ৯ বল। শেষে সাড়ে ওভারে ৬৭ রান তুলে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। সেই শেষ পাঁচ ওভারে ভারতের গেমপ্ল্যান কীরকম হওয়া উচিত, সেটাই সাজালেন সূর্য। নিজের ঘরে বসে টিভিতে ভারতের ম্যাচ দেখছিলেন। আস্তে আস্তে কিছু একটা বলছিলেন।

তখন দেবিশা সূর্যকে জিজ্ঞেস করেন, “কী কথা বলছিলে? ” সূর্য জানান, আর মাত্র পাঁচ ওভার ম্যাচ বাকি আছে। দেবিশা ফের জিজ্ঞেস করেন, “কে খেলার মোড় ঘুরিয়ে দেবে? গুড্ডুর কথা কী বলছিলে? ” তখন সূর্য বলেন, “ম্যাচ ঘোরাবে গুড্ডু মানে কুলদীপ আর অক্ষর।

পাঁচ ওভারের মধ্যে এবার বল করবে গুড্ডু, তারপর প্যাটেল। এরপর বল করতে আসবে পাজি (অর্শদীপ সিং)। এই হয়ে গেল তিন ওভার। রইল বাকি দুই। এক ওভার করবে ময়ঙ্ক। আর শেষ ওভার করবে ‘দ্য জায়ান্ট’ (শিবম দুবে)। আমি ভাবছিলাম, কী করা উচিত। ” View this post on Instagram A post shared by Phoenix (@phoenixnationx) কিন্তু এখন তো ভেবে লাভ নেই।

তিনি আর দলে নেই। শ্রেয়স নিজের মতো বোলিং বিকল্প বেছেছেন। তিনি ময়ঙ্ককে আনেননি। বরং আরেকটা ওভার কুলদীপকে দেন। সেই ওভারে ওঠে ২৪ রান। আবার অক্ষরকে নিয়ে আসেন ১৯তম ওভারে। পরপর ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন হোপ। নেটিজেনরা বলছেন, ‘এই হচ্ছে একজন বিশ্বকাপ জয়ী অধিনায়কের অভিজ্ঞতা।

শ্রেয়সকে এখনও অনেক কিছু শিখতে হবে। ’।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত