লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের

Donald Trump US Russia Oil Deal : রাশিয়া থেকে তেল কেনা নিয়ে এবার আমেরিকার দ্বিচারিতা চলে এল প্রকাশ্য়ে । ভারতকে বার-বার হুঁশিয়ারি দিয়ে এবার নিজেই রাশিয়া থেকে ডিজেল কিনবে আমেরিকা। স্...
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

Donald Trump US Russia Oil Deal : রাশিয়া থেকে তেল কেনা নিয়ে এবার আমেরিকার দ্বিচারিতা চলে এল প্রকাশ্য়ে। ভারতকে বার-বার হুঁশিয়ারি দিয়ে এবার নিজেই রাশিয়া থেকে ডিজেল কিনবে আমেরিকা। স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত প্রভাব ফেলবে বিশ্বের ভূ-রাজনৈতিক সম্পর্কে।

আগে কী বলত আমেরিকা? রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত। যেখানে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই মস্কোর ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে আমেরিকার সঙ্গে দেয় ইউরোপ-সহ বিশ্বের বহ দেশ।

যদি রাশিয়ার এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট পুতিনের পাশে দাঁড়ায় ভারত। রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনা জারি রাখে নয়াদিল্লি। যে কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরাগভাজন হয় দেশ। বার-বার রাশিয়ার থেকে তেল কেনার জন্য  আমেরিকায় বিক্রি হওয়া ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়।

আর্থিকভাবে ভারতকে 'দেখে নেওয়ার' হুঁশিয়ারি দেন ট্রাম্প।   এখন নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকাযদিও এখন রাশিয়া থেকে ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ৯ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্রুত ৩ লাখ টন ডিজেল পাঠানোর কথা বলেছেন ট্রাম্প।

পাশাপাশি আগামী কয়েক মাস ধরে এই সাপ্লাই বজায় রাখার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।   কীভাবে ভারতের ক্ষতি করার চেষ্টা হয়েছে২০২৫ সালে আমেরিকায় আমদানি করা ভারতীয় পণ্য়ের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প। মূলত, রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার মাশুল দিতে হয় ভারতকে।

হোয়াইট হাউসের তরফে বলা হয়, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে আসলে ক্রেমলিনকে আর্থিকভাবে সহযোগিতা করেছে নয়াদিল্লি। এখানেই থেমে থাকেনি আমেরিকার সঙ্গে ভারতের দ্বন্দ্ব। গত ২ অক্টোবর এই বিষয়ে 'লিন্ডসে ও.গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্য়ান্ড ইরান অ্য়াক্ট ২০২৬' আমেরিকার সংসদে।

যেখানে বলা হয়, এবার থেকে বিশ্বের যে দেশগুলি রাশিয়ার থেকে তেল ও গ্যাস কিনবে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপাতে পারবে আমেরিকা।   সম্প্রতি ভারতীয় আইটি কর্মীদের বড় ধাক্কা দিয়েছে আমেরিকা। TCS, Infosys সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড করেছে ট্রাম্প সরকার।

PERM লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হয়েছে ভারতীয় এই তথ্য়প্রযুক্তি কোম্পানিগুলিকে। মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অন্যতম পদক্ষেপ এই প্রোগ্রাম, যা বিদেশি কর্মীদের H1B ভিসা পেতে সাহায্য করে। [yt]https://www.youtube.com/watch?

v=PKwLsAu-z10[/yt]  ।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত