ছত্রপতি সম্ভাজিনগর (মহারাষ্ট্র) : মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে 'ককরোচ জনতা পার্টি' (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাড়িতে নিরাপত্তা জোরদার করল পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রস্তাবিত কর্মসূচিকে কেন্দ্র করে এই পদক্ষেপ।
এদিনই দিল্লিতে বিমান অবতরণের পরপরই CJP নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে বিমান থেকে আটক করে দিল্লি পুলিশ। SIR চলাকালীন ভোটার তালিকায় কারচুপি এবং 'ফর্ম ৬'-এ পরিবর্তন সংক্রান্ত অভিযোগের জেরে CJP-র তরফে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
তার আগে বিভিন্ন জায়গায় চলছে আন্দোলনকারীদের ধরপাকড়। এই আবহে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, স্থানীয় MIDC ওয়ালুজ এলাকায় অবস্থিত দীপকের বাড়ির বাইরে পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে। স্থানীয় থানার এক আধিকারিক জানিয়েছেন, আগে দীপকের বাড়িতে একজনই প্রহরী মোতায়েন থাকলেও, বর্তমানে নয়া দিল্লির পরিস্থিতির কথা বিবেচনা করে সদর দফতর থেকে ২০ জন পুলিশকর্মীর একটি দল সেখানে মোতায়েন করা হয়েছে।
রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।
প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।